৫০/১০. অধ্যায়ঃ
ইয়াহ্ইয়া ইবনু আবূ ইসহাক্ব-এর হাদীসে মতানৈক্য
সুনানে নাসাঈ : ৫৩৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৯৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ، أَنَّهُ كَانَ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي عَجُوزٌ كَبِيرَةٌ، إِنْ حَمَلْتُهَا لَمْ تَسْتَمْسِكْ، وَإِنْ رَبَطْتُهَا خَشِيتُ أَنْ أَقْتُلَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ لَوْ كَانَ عَلَى أُمِّكَ دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَحُجَّ عَنْ أُمِّكَ»...[حكم الألباني] شاذ والمحفوظ خلافة كما ذكرت في الذي قبله
ফযল ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-এর পিছনে আরোহী ছিলেন। তখন এক লোক এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার মাতা খুবই বৃদ্ধা। তাকে বাহনে বসালে তিনি বসতে পারেন না আর যদি তাঁকে জোর করি, তবে আমার ভয় হয় আমি না তাকে মেরে ফেলি।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার কি ধারণা, যদি তোমার মায়ের ওপর ঋণ থাকত, তবে কি তুমি তা পরিশোধ করতে? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তাহলে তুমি তোমার মায়ের পক্ষ হতে হজ্জ কর।
