৫০/১১. অধ্যায়ঃ

'আলিমদের ঐকমত্যে ফায়সালা প্রদান করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৯৮

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ حُرَيْثِ بْنِ ظُهَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: " أَتَى عَلَيْنَا حِينٌ وَلَسْنَا نَقْضِي، وَلَسْنَا هُنَالِكَ، وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدَّرَ أَنْ بَلَغْنَا مَا تَرَوْنَ، فَمَنْ عَرَضَ لَهُ قَضَاءٌ بَعْدَ الْيَوْمِ، فَلْيَقْضِ فِيهِ بِمَا فِي كِتَابِ اللَّهِ، فَإِنْ جَاءَ أَمْرٌ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، فَلْيَقْضِ بِمَا قَضَى بِهِ نَبِيُّهُ، فَإِنْ جَاءَ أَمْرٌ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، وَلَمْ يَقْضِ بِهِ نَبِيُّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَقْضِ بِمَا قَضَى بِهِ الصَّالِحُونَ، وَلَا يَقُولُ أَحَدُكُمْ: إِنِّي أَخَافُ، وَإِنِّي أَخَافُ، فَإِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَالْحَرَامَ بَيِّنٌ، وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَةٌ، فَدَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ "

আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমাদের মাঝে এমন একটা সময় অতীত হয়েছে, যখন আমরা কোন বিচারকার্য পরিচালনা করতাম না; আর আমরা এর যোগ্যও ছিলাম না, আল্লাহ তা’আলা আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং আমরা এমন পর্যায়ে এসেছি, যা তোমরা দেখছো। অতঃপর আজকের পর যদি কারও কোন বিচারকার্য সম্পাদন করতে হয়, তবে সে যেন আল্লাহর কিতাব অনুযায়ী তা সম্পাদন করে; যদি তার নিকট এমন কোন বিষয় আসে, যা আল্লাহর কিতাবে নেই; তবে সে যেন এর মীমাংসা যা দ্বারা করে, তাঁর নবী (ﷺ) বিচারকার্য করেছেন।আর যদি তার নিকট এমন কোন বিষয় আসে, যা আল্লাহর কিতাবেও নেই এবং তাঁর নবী (ﷺ) তার বিচারকার্যেও নেই; তবে সেভাবে সে বিচারকার্য সম্পাদন করবে যেভাবে সৎকর্মশীল ব্যক্তিরা বিচার করেছেন। আর তোমাদের কেউ যেন এ কথা না বলে যে, আমি ভয় করি, আমি ভয় করি। কেননা হালাল স্পষ্ট, আর হারামও স্পষ্ট, আর এ দুয়ের মধ্যে রয়েছে সন্দেহজনক কিছু বিষয়। অতএব তুমি সন্দিহান বিষয়কে পরিত্যাগ কর, আর যাতে সন্দেহ নেই, তা গ্রহণ কর।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন