৫০/১১. অধ্যায়ঃ
'আলিমদের ঐকমত্যে ফায়সালা প্রদান করা
সুনানে নাসাঈ : ৫৩৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৯৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الشَّيْبَانِيِّ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ شُرَيْحٍ، أَنَّهُ كَتَبَ إِلَى عُمَرَ يَسْأَلُهُ، فَكَتَبَ إِلَيْهِ، «أَنْ اقْضِ بِمَا فِي كِتَابِ اللَّهِ، فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ، وَلَا فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاقْضِ بِمَا قَضَى بِهِ الصَّالِحُونَ، فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ، وَلَا فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَقْضِ بِهِ الصَّالِحُونَ، فَإِنْ شِئْتَ فَتَقَدَّمْ، وَإِنْ شِئْتَ فَتَأَخَّرْ، وَلَا أَرَى التَّأَخُّرَ إِلَّا خَيْرًا لَكَ، وَالسَّلَامُ عَلَيْكُمْ»...[حكم الألباني] صحيح الإسناد موقوف
শুরায়হ্ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি উমর (রাঃ)-এর নিকট কিছু জানতে чেয়ে чিঠি লিখলেন। জবাবে তিনি লিখেন, আল্লাহর কিতাবে যা রয়েছে, তা দ্বারা তুমি বিচার কর; যদি আল্লাহর কিতাবে তা না থাকে, তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাত দ্বারা বিচার কর; আর যদি ঐ বিষয়টি আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাতে পাওয়া না যায়, তবে সৎকর্মশীল ব্যক্তিরা যে বিচার করেছেন, তা দ্বারা বিচারকার্য সম্পাদন কর। আর যদি তা আল্লাহর কিতাবে এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাতে এবং সৎ লোকেরাও বিচার ব্যবস্থায় না থাকেন, তবে তোমার ইচ্ছা হলে সামনে অগ্রসর হবে, আর ইচ্ছা হলে বিচার স্থগিত রাখবে। আমার মতে, তোমার বিচারকার্য স্থগিত রাখাই উত্তম। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক।
