৫০/১৪. অধ্যায়ঃ

বিচারক কর্তৃক স্বজ্ঞানে ফায়সালা প্রদান

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪০২

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارِ بْنِ رَاشِدٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزِّنَادِ، مِمَّا حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، مِمَّا ذَكَرَ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ بِهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَقَالَ: " بَيْنَمَا امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ هَذِهِ لِصَاحِبَتِهَا: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، وَقَالَتِ الْأُخْرَى: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَتَا إِلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ، فَأَخْبَرَتَاهُ فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا، فَقَالَتِ الصُّغْرَى: لَا تَفْعَلْ يَرْحَمُكَ اللَّهُ، هُوَ ابْنُهَا، فَقَضَى بِهِ لِلصُّغْرَى " قَالَ أَبُو هُرَيْرَةَ: «وَاللَّهِ مَا سَمِعْتُ بِالسِّكِّينِ قَطُّ إِلَّا يَوْمَئِذٍ، مَا كُنَّا نَقُولُ إِلَّا الْمُدْيَةَ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: দুই মহিলা এক স্থানে তাদের নিজ নিজ সন্তান নিয়ে অবস্থান করছিল। এমন সময় একটি নেকড়ে এসে তাদের একজনের সন্তান নিয়ে গেল। তাদের একজন তার সঙ্গিনীকে বলল: তোমার ছেলেকে নিয়ে গেছে। অন্যজন বলল: তোমার ছেলেকে নিয়ে গেছে। তারা উভয়ে এ ব্যাপারে দাউদ (আঃ)-এর নিকট বিচার প্রার্থনা করল। দাউদ (আঃ) তাদের মধ্যে বয়সে যে বড়, তাকে সন্তান দিয়ে দিলেন।এরপর তারা দু'জন সুলায়মান ইবন দাউদ (আঃ)-এর নিকট উপস্থিত হয়ে ঘটনাটি বর্ণনা করলে, তিনি বললেন: আমার নিকট একটি ছুরি নিয়ে এসো, আমি এই শিশুকে তাদের উভয়ের মধ্যে ভাগ করে দেই। এ কথা শুনে যে মহিলা বয়সে ছোট সে বলল: আল্লাহ আপনার ওপর রহম করুন এমন কাজ করবেন না, এ বাচ্চা তারই। তখন তিনি ঐ বাচ্চা অল্পবয়স্কা মহিলাকে দিলেন।আবু হুরায়রা (রাঃ) বলেন : আমি এ দিনের পূর্বে ছুরিকে ( سِكِّينِ ) "সাক্কীন" বলতে শুনিনি আমরা একে ( مُدْيَةَ ) "মুদইয়া" বলতাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন