৫০/১৩. অধ্যায়ঃ
বাহ্যিক অবস্থা দেখে ফায়সালা প্রদান
সুনানে নাসাঈ : ৫৪০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪০১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَإِنَّمَا أَنَا بَشَرٌ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَمَنْ قَضَيْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَلَا يَأْخُذْهُ، فَإِنَّمَا أَقْطَعُهُ بِهِ قِطْعَةً مِنَ النَّارِ»
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা আমার নিকট অভিযোগ প্রদান করে থাক। আমি তো মানুষই। হয়তো তোমাদের কেউ তার প্রতিপক্ষের তুলনায় তার দাবি উপস্থাপনে বেশি পারদর্শী। কাজেই আমি যদি কাউকে তার ভাইয়ের কোনো অধিকার দিয়ে থাকি, তবে সে যেন তা গ্রহণ না করে। কেননা তখন তাকে আগুনের এক অংশই প্রদান করে থাকি।
