৫০/১৭. অধ্যায়ঃ
বিচারক ভুল বিচার করলে তা প্রত্যাখ্যান করা
সুনানে নাসাঈ : ৫৪০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪০৫
أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، ح وَأَنْبَأَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، وَعَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ، فَدَعَاهُمْ إِلَى الْإِسْلَامِ، فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا: أَسْلَمْنَا، فَجَعَلُوا يَقُولُونَ: صَبَأْنَا، وَجَعَلَ خَالِدٌ قَتْلًا وَأَسْرًا، قَالَ: فَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ أَسِيرَهُ، حَتَّى إِذَا أَصْبَحَ يَوْمُنَا أَمَرَ خَالِدُ بْنُ الْوَلِيدِ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ، قَالَ ابْنُ عُمَرَ: فَقُلْتُ: وَاللَّهِ لَا أَقْتُلُ أَسِيرِي، وَلَا يَقْتُلُ أَحَدٌ،، وَقَالَ بِشْرٌ: مِنْ أَصْحَابِي أَسِيرَهُ، قَالَ: فَقَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذُكِرَ لَهُ صُنْعُ خَالِدٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعَ يَدَيْهِ: «اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ» قَالَ: زَكَرِيَّا فِي حَدِيثِهِ، فَذُكِرَ وَفِي حَدِيثِ بِشْرٍ، فَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ» مَرَّتَيْنِ
সালিম (রহঃ) তাঁর পিতা থেকে হতে বর্ণিতঃ
সালিম (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, নবী (ﷺ) খালিদ ইবন ওয়ালিদ (রাঃ)-কে জাজিমা গোত্রের নিকট পাঠালেন। তিনি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন; কিন্তু তারা এ কথা ভালোভাবে ব্যক্ত করতে পারল না যে, আমরা ইসলাম গ্রহণ করলাম। বরং তারা বলল: আমরা নিজ ধর্ম ত্যাগ করলাম। খালিদ (রাঃ) তাদেরকে হত্যা ও বন্দি করতে শুরু করলেন এবং প্রত্যেকের কাছে একজন করে বন্দি সোপর্দ করলেন। সকাল হলে খালিদ (রাঃ) প্রত্যেক ব্যক্তিকে স্ব-স্ব বন্দিকে হত্যা করার আদেশ দেন।ইবন উমর (রাঃ) বলেন: তখন আমি বললাম, আল্লাহর শপথ! আমি আমার বন্দিকে হত্যা করব না, আর কেউই তার নিজ বন্দিকে হত্যা করবেন না। বিশর বলেন: আমার সঙ্গীদের কেউই তার বন্দিকে হত্যা করবে না।বর্ণনাকারী বলেন, পরে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে গিয়ে খালিদ (রাঃ)-এর কার্যকলাপ বর্ণনা করলাম। তিনি (ﷺ) তাঁর দু’হাত উপরে তুলে বলতে লাগলেন: হে আল্লাহ! খালিদ যা করেছে, আমি আপনার নিকট সে ব্যাপারে দায়মুক্ত। তিনি (ﷺ) এ কথা দুইবার বলেন।
