৫০/১৮. অধ্যায়ঃ
বিচারকের জন্য যা পরিত্যাজ্য এবং যা হতে বেঁচে থাকা আবশ্যক
সুনানে নাসাঈ : ৫৪০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪০৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ قَالَ: كَتَبَ أَبِي، وَكَتَبْتُ لَهُ إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضِي سِجِسْتَانَ أَنْ لَا تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ»
আব্দুর রহমান ইব্ন আবূ বাকরা (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
আমার পিতা আমার দ্বারা সিজিস্তানের বিচারপতি উবাইদুল্লাহ ইবনু আবু বাকরাহ-কে পত্র লিখেন যে, তুমি রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে বিচারকার্য সম্পাদন করবে না। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি : তোমাদের মধ্যে কেউ যেন রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে বিচারকার্য সম্পাদন না করে।
