৫০/২২. অধ্যায়ঃ

মহিলাদেরকে আদালতে উপস্থিত হওয়া থেকে নিরাপদে রাখা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১১

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، وَشِبْلٍ، قَالُوا: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، إِلَّا مَا قَضَيْتَ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، فَقَامَ خَصْمُهُ وَكَانَ أَفْقَهَ مِنْهُ فَقَالَ: صَدَقَ، اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، قَالَ: «قُلْ» قَالَ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَخَادِمٍ، وَكَأَنَّهُ أُخْبِرَ أَنَّ عَلَى ابْنِهِ الرَّجْمَ فَافْتَدَى مِنْهُ، ثُمَّ سَأَلْتُ رِجَالًا مِنْ أَهْلِ الْعِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ، أَمَّا الْمِائَةُ شَاةٍ وَالْخَادِمُ فَرَدٌّ عَلَيْكَ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، اغْدُ يَا أُنَيْسُ عَلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا» فَغَدَا عَلَيْهَا، فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا

আবূ হুরায়রা, যায়দ ইব্‌ন খালিদ এবং শিব্‌ল (রাঃ) হতে বর্ণিতঃ

আবু হুরায়রা, যায়দ ইবন খালিদ ও শিবল (রাঃ) বর্ণনা করেন, আমরা নবী (ﷺ) এর কাছে অবস্থান করছিলাম। এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে দিন। পরে তার প্রতিপক্ষ যে তার চেয়ে অধিক বুদ্ধিমান ছিল, সে বলল: সে সত্য বলেছে আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করুন। তখন তিনি (ﷺ) বললেন: তুমি বল! সে বলল: আমার পুত্র এই ব্যক্তির কর্মচারী ছিল, আর সে তার স্ত্রীর সাথে যিনা করেছে। আমি আমার একশত ছাগল এবং খাদিম দ্বারা তাকে ছাড়িয়ে নিয়েছি। কেউ তাকে জানিয়েছে যে, তার পুত্রের শাস্তি রজম করা হবে। তাই সে এর বিনিময়ে তাকে ছাড়িয়ে নিয়েছে। এরপর আমি কয়েকজন বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করলে তারা বলল: আমার পুত্রকে একশত বেত্রাঘাত ও এক বছরের নির্বাসন প্রদান করা হবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আল্লাহর শপথ! যাঁর হাতে আমার প্রাণ! আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করব। একশত ছাগল ও খাদিম তোমাকে ফেরত দেয়া হবে এবং তোমার ছেলেকে একশত বেত্রাঘাত ও এক বছরের নির্বাসন দেয়া হবে। এরপর তিনি (ﷺ) বলেন: হে উনাইস! তুমি অন্য ব্যক্তির স্ত্রীর নিকট আগামীকাল যাবে, যদি সে স্বীকার করে, তবে তাকে রজম করবে। তিনি তার কাছে গেলে সে তা স্বীকার করল, ফলে তাকে রজম করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন