৫০/২৩. অধ্যায়ঃ
বিচারক যখন জানতে পারবে যে, কোন্ ব্যক্তি যিনা করেছে, তখন তাকে ডেকে আনা।
সুনানে নাসাঈ : ৫৪১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১২
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ أَحْمَدَ الْكَرْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِامْرَأَةٍ قَدْ زَنَتْ فَقَالَ: «مِمَّنْ؟» قَالَتْ: مِنَ الْمُقْعَدِ الَّذِي فِي حَائِطِ سَعْدٍ، فَأَرْسَلَ إِلَيْهِ، فَأُتِيَ بِهِ مَحْمُولًا، فَوُضِعَ بَيْنَ يَدَيْهِ، فَاعْتَرَفَ «فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِثْكَالٍ فَضَرَبَهُ، وَرَحِمَهُ لِزَمَانَتِهِ، وَخَفَّفَ عَنْهُ»
আবূ উমামা ইব্ন সাহ্ল ইব্ন হুনায়ফ (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর কাছে যিনাকারিণী জনৈকা মহিলাকে আনা হলো। তিনি (ﷺ) জিজ্ঞেস করেন: "কার সাথে যিনা করেছে?" সে বলল: "ঐ পঙ্গু লোকটির সাথে, যে সা'দ (রাঃ)-এর বাগানে থাকে।" তিনি তার কাছে লোক পাঠালে তাকে তুলে আনা হলো। তারপর তাকে তাঁর সামনে রাখা হলো। সে তা স্বীকার করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) খেজুরের একটি ডাল আনিয়ে তা দ্বারা তাকে কয়েকটি বেত্রাঘাত করলেন, আর তিনি তাকে তার পঙ্গুত্বের জন্য সহজতর শাস্তি প্রদান করলেন।
