৫০/২৪. অধ্যায়ঃ
জনসাধারণের বিরোধ মিটানোর জন্য বিচারককে তাদের নিকট যাওয়া
সুনানে নাসাঈ : ৫৪১৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَازِمٍ، قَالَ: سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ يَقُولُ: وَقَعَ بَيْنَ حَيَّيْنِ مِنَ الْأَنْصَارِ كَلَامٌ حَتَّى تَرَامَوْا بِالْحِجَارَةِ، فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصْلِحَ بَيْنَهُمْ، فَحَضَرَتِ الصَّلَاةُ، فَأَذَّنَ بِلَالٌ، وَانْتُظِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحْتُبِسَ، فَأَقَامَ الصَّلَاةَ، وَتَقَدَّمَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ، فَلَمَّا رَآهُ النَّاسُ صَفَّحُوا، وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي الصَّلَاةِ، فَلَمَّا سَمِعَ تَصْفِيحَهُمُ الْتَفَتَ، فَإِذَا هُوَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَتَأَخَّرَ، فَأَشَارَ إِلَيْهِ أَنِ اثْبُتْ، فَرَفَعَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ - يَعْنِي يَدَيْهِ - ثُمَّ نَكَصَ الْقَهْقَرَى، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ، قَالَ: «مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ؟» قَالَ: مَا كَانَ اللَّهُ لِيَرَى ابْنَ أَبِي قُحَافَةَ بَيْنَ يَدَيْ نَبِيِّهِ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: " مَا لَكُمْ إِذَا نَابَكُمْ شَيْءٌ فِي صَلَاتِكُمْ صَفَّحْتُمْ إِنَّ ذَلِكَ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيَقُلْ: سُبْحَانَ اللَّهِ "
সহল ইব্ন সা’দ সাঈদী (রাঃ) হতে বর্ণিতঃ
সাহল ইবন সাদ আস সাঈদী (রাঃ) বলেন, আনসারদের দুই গোত্রের মধ্যে বিবাদ হলে তারা একে অন্যের প্রতি পাথর ছুড়তে লাগল। তখন নবী (ﷺ) তাদের মাঝে মীমাংসা করানোর জন্য সেখানে উপস্থিত হলেন।এদিকে সালাতের সময় হলে বিলাল (রাঃ) আজান দিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) এর অপেক্ষা করতে থাকলেন। কিন্তু তিনি সেখানে আটকে গেলেন। তখন বিলাল (রাঃ) ইকামত দিলেন এবং ইমামতির জন্য আবু বকর (রাঃ) সামনে এগিয়ে গেলেন। যখন নবী (ﷺ) আসলেন তখন আবু বকর (রাঃ) সালাতের ইমামাত করছিলেন। তখন লোক তাঁকে দেখে হাতে তালি দিতে থাকল। আবু বকর (রাঃ) সালাতে কোনদিকে ভ্রুক্ষেপ করলেন না। কিন্তু তিনি (রাঃ) যখন সকলের তালির শব্দ শুনে তাকিয়ে দেখলেন, রাসূলুল্লাহ (ﷺ) এসেছেন। তখন তিনি সরে আসতে চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে স্থির থাকতে ইঙ্গিত করলেন। আবু বকর (রাঃ) তাঁর দুই হাত তুলে আল্লাহর শোকর আদায় করলেন এবং তিনি উল্টো পায়ে পেছনে সরে আসলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) সামনে গিয়ে সালাত আদায় করলেন।সালাত শেষে তিনি (ﷺ) বললেন: তোমাকে নিজ স্থানে অবস্থান করতে কিসে বাধা দিল?আবু বকর (রাঃ) বললেন : এটা কিভাবে সম্ভব যে, আল্লাহ তা'আলা আবু কুহাফার পুত্রকে তাঁর নবীর সামনে দেখবেন।এরপর তিনি (ﷺ) জনসাধারণের দিকে মুখ করে বললেন : তোমাদের কী হলো? তোমরা যখন সালাতে কোন ঘটনা ঘটে, তখন হাতে তালি দাও? এতো নারীদের কাজ। যখন সালাতে কারো কোন ঘটনা ঘটে, তখন সে যেন বলে, ‘সুবহানাল্লাহ’।
