৫০/২৫. অধ্যায়ঃ
বিচারক কর্তৃক বাদী-বিবাদীর মধ্যে আপসের ইঙ্গিত করা
সুনানে নাসাঈ : ৫৪১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১৪
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، عَنْ أَبِيهِ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ الْأَنْصَارِيِّ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّهُ كَانَ لَهُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَدْرَدٍ الْأَسْلَمِيِّ - يَعْنِي دَيْنًا - فَلَقِيَهُ، فَلَزِمَهُ، فَتَكَلَّمَا حَتَّى ارْتَفَعَتِ الْأَصْوَاتُ، فَمَرَّ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا كَعْبُ» فَأَشَارَ بِيَدِهِ كَأَنَّهُ يَقُولُ: النِّصْفَ، فَأَخَذَ نِصْفًا مِمَّا عَلَيْهِ، وَتَرَكَ نِصْفًا
কা’ব ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন আবি হাদরাদ আল আসলামী (রাঃ)-এর নিকট কিছু পাওনা ছিল (অর্থাৎ ঋণ)। একদিন তিনি তার সাথে সাক্ষাত করে সে ব্যাপারে তাগাদা দিলেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হল। এক পর্যায়ে তাদের শব্দ উচ্চ হয়ে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি (ﷺ) বললেনঃ হে কাব! আর তিনি (ﷺ) হাতে ইঙ্গিত করে বলছেনঃ অর্ধেক। অতএব তিনি (ﷺ) পাওনার অর্ধেক গ্রহণ করলেন, আর অর্ধেক ছেড়ে দিলেন।
