৫০/২৬. অধ্যায়ঃ

বিচারক কর্তৃক বিবাদীকে ক্ষমা করার ইঙ্গিত করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَوْفٍ، قَالَ: حَدَّثَنِي حَمْزَةُ أَبُو عُمَرَ الْعَائِذِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ وَائِلٍ، عَنْ وَائِلٍ قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ جَاءَ بِالْقَاتِلِ يَقُودُهُ وَلِيُّ الْمَقْتُولِ فِي نِسْعَةٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِوَلِيِّ الْمَقْتُولِ: «أَتَعْفُو؟» قَالَ: لَا، قَالَ: «فَتَأْخُذُ الدِّيَةَ؟» قَالَ: لَا، قَالَ: «فَتَقْتُلُهُ؟» قَالَ: نَعَمْ قَالَ: «اذْهَبْ بِهِ». فَلَمَّا ذَهَبَ فَوَلَّى مِنْ عِنْدِهِ دَعَاهُ فَقَالَ: «أَتَعْفُو؟» قَالَ: لَا، قَالَ: «فَتَأْخُذُ الدِّيَةَ؟» قَالَ: لَا، قَالَ: «فَتَقْتُلُهُ؟» قَالَ: نَعَمْ قَالَ: «اذْهَبْ بِهِ». فَلَمَّا ذَهَبَ فَوَلَّى مِنْ عِنْدِهِ دَعَاهُ فَقَالَ: «أَتَعْفُو؟» قَالَ: لَا، قَالَ: «فَتَأْخُذُ الدِّيَةَ؟» قَالَ: لَا، قَالَ: «فَتَقْتُلُهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ بِهِ؟». فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «أَمَا إِنَّكَ إِنْ عَفَوْتَ عَنْهُ يَبُوءُ بِإِثْمِهِ، وَإِثْمِ صَاحِبِكَ» فَعَفَا عَنْهُ وَتَرَكَهُ فَأَنَا رَأَيْتُهُ يَجُرُّ نِسْعَتَهُ "

ওয়ায়ল (রাঃ) হতে বর্ণিতঃ

ওয়াইল (রাঃ) বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত ছিলাম, যখন এক নিহত ব্যক্তির ওয়ারিস হত্যাকারীকে রশিতে বেঁধে টেনে নিয়ে আসলো। রাসূলুল্লাহ (ﷺ) নিহত ব্যক্তির ওয়ারিসকে বললেন: তুমি কি তাকে ক্ষমা করবে? সে বলল: না। তিনি (ﷺ) বললেন: তবে কি তুমি দিয়াত (রক্তপণ) গ্রহণ করবে? সে বলল: না। তিনি (ﷺ) বললেন: তুমি কি তাকে হত্যা করবে? সে ব্যক্তি বলল: হ্যাঁ। তখন তিনি (ﷺ) বললেন: তাহলে তুমি তাকে নিয়ে যাও।যখন সে তাকে নিয়ে চললো এবং তাঁর নিকট হতে বিদায় নিল, তিনি (ﷺ) তাকে আবার ডেকে বললেন: তুমি কি তাকে ক্ষমা করবে? সে বলল: না। তিনি (ﷺ) বললেন: তাহলে তুমি কি দিয়াত গ্রহণ করবে? সে বলল: না। তিনি (ﷺ) বললেন: তাহলে কি তুমি তাকে হত্যা করবে? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তবে তুমি তাকে নিয়ে যাও।যখন সে তাকে নিয়ে চললো এবং তাঁর নিকট হতে দূরে চলে গেল তিনি তাকে ডেকে বললেন: তুমি কি তাকে ক্ষমা করবে? সে বলল: না। তিনি (ﷺ) বললেন: তবে কি দিয়াত গ্রহণ করবে? সে বলল: না। তিনি (ﷺ) বললেন: তবে কি তুমি তাকে হত্যা করবে? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তবে তাকে তোমার সাথে নিয়ে যাও।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যদি তুমি তাকে ক্ষমা করতে, তবে সে তার এবং তোমার সঙ্গীর পাপের বোঝা বহন করত। তখন ঐ ব্যক্তি তাকে ক্ষমা করল এবং তাকে ছেড়ে দিল। আমি দেখলাম, হত্যাকারী তার রশি টেনে চলে যাচ্ছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন