৫০/২৭. অধ্যায়ঃ
দয়ার্দ্র হওয়ার জন্য বিচারকের ইঙ্গিত করা
সুনানে নাসাঈ : ৫৪১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ حَدَّثَهُ، أَنَّ رَجُلَا مِنَ الْأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ، فَقَالَ الْأَنْصَارِيُّ: سَرِّحِ الْمَاءَ يَمُرُّ، فَأَبَى عَلَيْهِ، فَاخْتَصَمُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ أَرْسِلِ الْمَاءَ إِلَى جَارِكَ» فَغَضِبَ الْأَنْصَارِيُّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ، فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «يَا زُبَيْرُ، اسْقِ، ثُمَّ احْبِسِ الْمَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ» قَالَ الزُّبَيْرُ: «إِنِّي أَحْسَبُ أَنَّ هَذِهِ الْآيَةَ نَزَلَتْ فِي ذَلِكَ»: {فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ} [النساء: 65] الْآيَةَ
আব্দুল্লাহ্ ইব্ন যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু যুবায়ের (রাঃ) বলেন, এক আনসারি ব্যক্তি 'হাররাহ' নামক স্থানের পানি প্রবাহ নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অভিযোগ করল যে, পানি দ্বারা তারা খেজুর গাছে সেচ দিত। আনসারি বলল: পানি ছেড়ে দিন, যাতে প্রবাহিত হতে পারে, কিন্তু যুবায়ের (রাঃ) তা অস্বীকার করলেন। তারা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে অভিযোগ করলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে যুবায়ের! তুমি তোমার বাগানে সেচ দিয়ে দাও, তোমার প্রতিবেশীর জন্য ছেড়ে দাও। এতে আনসারি রাগান্বিত হয়ে বললঃ হে আল্লাহর রাসূল! সে তো আপনার ফুফাত ভাই। এতে রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারার রং পরিবর্তিত হয়ে গেল। তিনি (ﷺ) বললেনঃ হে যুবায়ের! তুমি সেচ দাও, তারপর তা বন্ধ করে রাখ, যতক্ষণ না পানি আইলে পর্যন্ত পৌঁছে। যুবায়ের (রাঃ) বলেনঃ আমার মনে হয়, “فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ” - (সূরা আন-নিসা ৪ : ৬৫) আয়াতটি এ ব্যাপারেই নাযিল হয়েছে।
