৫০/২৮. অধ্যায়ঃ

ফায়সালা প্রদান করার পূর্বে অভিযোগকারীদের প্রতি বিচারকের (মীমাংসা করার) সুপারিশ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ: مُغِيثٌ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ: «يَا عَبَّاسُ، أَلَا تَعْجَبْ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا؟» فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَاجَعْتِيهِ، فَإِنَّهُ أَبُو وَلَدِكِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَتَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَنَا شَفِيعٌ» قَالَتْ: فَلَا حَاجَةَ لِي فِيهِ

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

বারীরা (রাঃ)-এর স্বামী ছিলেন একজন দাস, তাকে মুগীস বলা হত। আমি যেন এখনও দেখছি, তিনি বারীরার পিছে পিছে কান্না করতে করতে ঘুরছেন আর অশ্রু দাড়ি বেয়ে পড়েছে। তখন নবী (ﷺ) আব্বাস (রাঃ)-কে বললেনঃ হে আব্বাস! আপনি কি বারীরার প্রতি মুগীসের ভালোবাসায় আর মুগীসের প্রতি বারীরার অনীহাতে আশ্চর্যবোধ করছেন?তখন নবী (ﷺ) বারীরা (রাঃ)-কে বললেনঃ যদি তুমি মুগীসের কাছে ফিরে যেতে। কেননা সে তোমার সন্তানের পিতা। সে বললঃ হে আল্লাহর রাসূল! আপনি কি আমাকে আদেশ করছেন? তিনি (ﷺ) বললেনঃ [না] আমি তোমার কাছে সুপারিশ করছি মাত্র। তখন সে বললঃ তা আমার কোন দরকার নেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন