৫০/২৯. অধ্যায়ঃ
জনসাধারণকে তাদের প্রয়োজনীয় সম্পদ নষ্ট করার ক্ষেত্রে বিচারক কর্তৃক নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৫৪১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১৮
أَخْبَرَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ وَاصِلِ بْنِ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَاضِرُ بْنُ الْمُوَرِّعِ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: أَعْتَقَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ غُلَامًا لَهُ عَنْ دُبُرٍ، وَكَانَ مُحْتَاجًا، وَكَانَ عَلَيْهِ دَيْنٌ، فَبَاعَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ، فَأَعْطَاهُ فَقَالَ: «اقْضِ دَيْنَكَ، وَأَنْفِقْ عَلَى عِيَالِكَ»
জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক আনসারী মৃত্যুর পর তার দাস মুক্ত হবে বলে শর্ত করে। সে ব্যক্তি ছিল অভাবী এবং ঋণগ্রস্ত। রাসূলুল্লাহ (ﷺ) ঐ দাসকে আটশত দিরহামে বিক্রি করে ঐ অর্থ তাকে দিয়ে বললেন: তুমি এর দ্বারা তোমার ঋণ পরিশোধ কর এবং তোমার অধীনস্তদের জন্য ব্যয় কর।
