৫০/৩০. অধ্যায়ঃ
অল্প বা অধিক সম্পদের ক্ষেত্রে ফায়সালা দেয়া
সুনানে নাসাঈ : ৫৪১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১৯
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ، عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ» فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَإِنْ كَانَ قَضِيبًا مِنْ أَرَاكٍ»
আবূ উমামা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু উমামা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কসম করার মাধ্যমে কোন মুসলিম ব্যক্তির অধিকার নষ্ট করে, আল্লাহ তা'আলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং তার জন্য জান্নাত হারাম করে দেন।তখন এক লোক বলল: হে আল্লাহর রাসূল! যদি ঐ বস্তু যৎসামান্য হয়? তিনি (ﷺ) বললেন: যদি তা পিলুগাছের এক টুকরা কাঠ হয়।
