৫০/৩৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪২২ - বিচারকের নীতিমালা
বিচারলব্ধ মাল প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৫৪২২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪২২
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَإِنَّمَا أَنَا بَشَرٌ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَإِنَّمَا أَقْضِي بَيْنَكُمَا عَلَى نَحْوِ مَا أَسْمَعُ، فَمَنْ قَضَيْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ»
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা আমার নিকট অভিযোগ নিয়ে এসে থাক, আর আমিও একজন মানুষ। তোমাদের মধ্যে হয়তো কেউ যুক্তি-প্রমাণে অন্যের হতে পারদর্শী। আমি যা শুনি, তার পরিপ্রেক্ষিতেই তোমাদের মধ্যে ফায়সালা প্রদান করি। যদি আমি কাউকে তার ভাই-এর কোন অধিকার উপস্থাপনে দিয়ে দেই; তবে আমি যেন তাকে আগুনের এক টুকরা দিলাম।
