৫০/৩৫. অধ্যায়ঃ
এমন বিচার করা যার কোন তথ্য-প্রমাণ নেই
সুনানে নাসাঈ : ৫৪২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪২৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى، أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَابَّةٍ لَيْسَ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ «فَقَضَى بِهَا بَيْنَهُمَا نِصْفَيْنِ»
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
দুই ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে একটি চতুষ্পদ জন্তুর ব্যাপারে অভিযোগ উত্থাপন করল, কিন্তু তাদের কারও কাছেই কোন প্রকার প্রমাণ ছিল না। তখন তিনি (ﷺ) রায় দিলেন, সেটি তারা উভয়ে আধাআধি করে পাবে।
