৫০/৩৬. অধ্যায়ঃ
শপথ করার সময় বিচারকের উপদেশ প্রদান
সুনানে নাসাঈ : ৫৪২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪২৫
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: كَانَتْ جَارِيَتَانِ تَخْرُزَانِ بِالطَّائِفِ، فَخَرَجَتْ إِحْدَاهُمَا وَيَدُهَا تَدْمَى، فَزَعَمَتْ أَنَّ صَاحِبَتَهَا أَصَابَتْهَا، وَأَنْكَرَتِ الْأُخْرَى، فَكَتَبْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ فِي ذَلِكَ، فَكَتَبَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى أَنَّ الْيَمِينَ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ، وَلَوْ أَنَّ النَّاسَ أُعْطُوا بِدَعْوَاهُمْ لَادَّعَى نَاسٌ أَمْوَالَ نَاسٍ وَدِمَاءَهُمْ»، فَادْعُهَا وَاتْلُ عَلَيْهَا هَذِهِ الْآيَةَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ} [آل عمران: 77] حَتَّى خَتَمَ الْآيَةَ، فَدَعَوْتُهَا فَتَلَوْتُ عَلَيْهَا فَاعْتَرَفَتْ بِذَلِكَ فَسَرَّهُ
ইব্ন আবূ মুলায়কা (রাঃ) হতে বর্ণিতঃ
তায়েফে দুইজন জুতা সেলাইকারিণী ছিল। তাদের একজন এমন অবস্থায় বের হলো যে, তার হাত থেকে রক্ত ঝরছিল। সে বলল: তার সাথী তাকে আঘাত করেছে। কিন্তু অন্যজন তা অস্বীকার করল। আমি এ ব্যাপারে ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে চিঠি লিখলাম। তিনি উত্তরে লিখলেন: রাসূলুল্লাহ (ﷺ) বিধান দিয়েছেন যে, বিবাদী শপথ করবে। কেননা যদি সকলেই তাদের দাবি অনুযায়ী দেয়া হয়, তাহলে মানুষ একে অপরের জানমাল দাবি করে বসত।এ ব্যাপারে তার নিকট এই আয়াত তিলাওয়াত করুন: “إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ”(ইন্না লাযিনা ইয়াশতারুনা বিআ’হদিল্লাহি ওয়া আইমানিহিম ছামানান ক্বলীলা, উলাইকা লা খালাক লাহুম ফিল আখিরাতি) - (সূরা আলে ইমরান ৩:৭৭)।তিনি পূর্ণ আয়াত শেষ করলেন। যখন আমি বালিকাকে ডেকে তাকে এই আয়াত তিলাওয়াত করে শুনালাম, সে তার অপরাধ স্বীকার করল। ইবনু আব্বাস (রাঃ) এই সংবাদে খুশি হলেন।
