৫০/৩৭. অধ্যায়ঃ
বিচারক কিভাবে কুসম করবে
সুনানে নাসাঈ : ৫৪২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪২৬
أَخْبَرَنَا سَوُّارُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِي نَعَامَةَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ مُعَاوِيَةُ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى حَلْقَةٍ يَعْنِي مِنْ أَصْحَابِهِ فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ؟» قَالُوا: جَلَسْنَا نَدْعُو اللَّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِدِينِهِ، وَمَنَّ عَلَيْنَا بِكَ، قَالَ: «آللَّهُ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ؟» قَالُوا: آللَّهُ مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ، قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهَمَةً لَكُمْ، وَإِنَّمَا أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَأَخْبَرَنِي أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبَاهِي بِكُمُ الْمَلَائِكَةَ»
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
মু‘আবিয়া (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে তাঁর সাহাবীদের এক মাজলিসে গেলেন। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন: তোমরা এখানে কেন বসেছ?তারা বললেন: আমরা আল্লাহর স্মরণে, তিনি আমাদেরকে হিদায়াত দান করেছেন এবং আপনার দ্বারা আমাদের ওপর যে অনুগ্রহ করেছেন তার প্রশংসার্থে এখানে বসেছি। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন: তোমরা সত্যিই কি এজন্য এখানে বসেছো?তারা বললেন: আল্লাহর শপথ! আমরা এজন্যই এখানে বসেছি।তিনি (ﷺ) বললেন: আমি সন্দেহবশত তোমাদের থেকে কসম নেইনি, বরং এজন্য (কসম নিয়েছি) যে, জিবরীল (আঃ) এসে আমাকে জানালেন যে, আল্লাহ তা‘আলা তোমাদের ব্যাপারে ফেরেশতাদের সামনে গৌরব করছেন।
