৫০/৩৭. অধ্যায়ঃ
বিচারক কিভাবে কুসম করবে
সুনানে নাসাঈ : ৫৪২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪২৭
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " رَأَى عِيسَى ابْنُ مَرْيَمَ عَلَيْهِ السَّلَامُ رَجُلًا يَسْرِقُ، فَقَالَ لَهُ: أَسَرَقْتَ؟ قَالَ: لَا وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، قَالَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ: آمَنْتُ بِاللَّهِ، وَكَذَّبْتُ بَصَرِي "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঈসা ইবনু মারইয়াম (আঃ) এক লোককে চুরি করতে দেখে বললেন: তুমি চুরি করছ? তখন সে বলল: না, আল্লাহর শপথ! যিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, আমি চুরি করিনি। ঈসা (আঃ) বললেন: আমি আল্লাহর ওপর ঈমান রাখি এবং আমার চোখকে মিথ্যাবাদী প্রতিপন্ন করছি।
