৫১/১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৩০ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৩০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنِي الْقَعْنَبِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ: بَيْنَا أَنَا أَقُودُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاحِلَتَهُ فِي غَزْوَةٍ إِذْ قَالَ: «يَا عُقْبَةُ، قُلْ فَاسْتَمَعْتُ»، ثُمَّ قَالَ: «يَا عُقْبَةُ، قُلْ فَاسْتَمَعْتُ»، فَقَالَهَا الثَّالِثَةَ، فَقُلْتُ: مَا أَقُولُ؟، فَقَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ» فَقَرَأَ السُّورَةَ حَتَّى خَتَمَهَا، ثُمَّ قَرَأَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ» وَقَرَأْتُ مَعَهُ حَتَّى خَتَمَهَا، ثُمَّ قَرَأَ «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» فَقَرَأْتُ مَعَهُ حَتَّى خَتَمَهَا، ثُمَّ قَالَ: «مَا تَعَوَّذَ بِمِثْلِهِنَّ أَحَدٌ»

উকবাহ বিন আমির আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এক জিহাদের সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর উটনী টেনে যাচ্ছিলাম। তিনি (ﷺ) বললেন : হে 'উকুবাহ্! বল! আমি তা শুনলাম ও চুপ রইলাম। তিনি (ﷺ) আবার বললেন, বল। আমি তা শুনলাম ও চুপ রইলাম। তিনি (ﷺ) তৃতীয়বার একই কথা বললেন। তখন আমি বললাম, আমি কী বলব? তিনি (ﷺ) বললেন : কুল হুওয়াল্ল-হু আহাদ। তিনি (ﷺ) সূরা শেষ পর্যন্ত পড়লেন। এরপর তিনি (ﷺ) কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব পাঠ করলে আমি তাঁর সঙ্গে পাঠ করলাম। তিনি (ﷺ) এটিও শেষ পর্যন্ত পড়লেন। তারপর বললেন, কুল আ'উযু বিরাব্বিন্ না-স পাঠ করলেন। তাঁর সঙ্গে আমিও তা পাঠ করলাম। তিনি (ﷺ) এটিও শেষ পর্যন্ত পড়লেন। তারপর তিনি (ﷺ) বললেন : এই সূরাগুলোর মতো প্রার্থনাকারী আর কিছু নেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন