৫১/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪২৯ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
সুনানে আন-নাসায়ী : ৫৪২৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪২৯
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقِ مَكَّةَ، فَأَصَبْتُ خُلْوَةً مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَنَوْتُ مِنْهُ، فَقَالَ: «قُلْ» فَقُلْتُ: مَا أَقُولُ؟، قَالَ: «قُلْ» قُلْتُ: مَا أَقُولُ؟، قَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ حَتَّى خَتَمَهَا»، ثُمَّ قَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ حَتَّى خَتَمَهَا»، ثُمَّ قَالَ: «مَا تَعَوَّذَ النَّاسُ بِأَفْضَلَ مِنْهُمَا»
'মু'আয ইবনু 'আবদুল্লাহ ইবনু খুবায়ব তাঁর পিতার সূত্রে হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি মাক্কার পথে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তখন আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে নির্জনে পেয়ে তাঁর কাছে গেলাম। তিনি (ﷺ) বললেন: বল। আমি বললাম: আমি কী বলব? তিনি (ﷺ) বললেন: বল। আমি বললাম: আমি কী বলব? তিনি (সাঃ) বললেন : কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব। তিনি (সাঃ) তা শেষ পর্যন্ত বললেন। এরপর বললেন : বল, কুল আ'উযু বিরাব্বিন্ না-স। তিনি (সাঃ) তা শেষ পর্যন্ত বললেন। তারপর তিনি (সাঃ) বললেন : লোকেরা এ দু'টির (সূরার) চেয়ে (অন্য কীছু দ্বারা) উত্তম আশ্রয় গ্রহণ করতে পারে না।
