৫১/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৩৭ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৩৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৩৭
أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، عَنْ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ:بَيْنَا أَقُودُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَقَبٍ مِنْ تِلْكَ النِّقَابِ إِذْ قَالَ: «أَلَا تَرْكَبُ يَا عُقْبَةُ؟» فَأَجْلَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَرْكَبْ مَرْكَبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «أَلَا تَرْكَبُ يَا عُقْبَةُ؟» فَأَشْفَقْتُ أَنْ يَكُونَ مَعْصِيَةً، فَنَزَلَ وَرَكِبْتُ هُنَيْهَةً، وَنَزَلْتُ، وَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «أَلَا أُعَلِّمُكَ سُورَتَيْنِ مِنْ خَيْرِ سُورَتَيْنِ قَرَأَ بِهِمَا النَّاسُ؟» فَأَقْرَأَنِي قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، فَأُقِيمَتِ الصَّلَاةُ، فَتَقَدَّمَ فَقَرَأَ بِهِمَا، ثُمَّ مَرَّ بِي، فَقَالَ: «كَيْفَ رَأَيْتَ يَا عُقْبَةَ بْنَ عَامِرٍ؟ اقْرَأْ بِهِمَا كُلَّمَا نِمْتَ وَقُمْتَ»
উক্বা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কোন এক রাস্তায় রাসূলুল্লাহ (ﷺ) এর বাহন টেনে নিয়ে যাচ্ছিলাম। তখন তিনি বললেন : হে 'উকুবাহ্! তুমি কি আরোহিত হবে না? আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মর্যাদার দিকে লক্ষ্য করে তাঁর বাহনে আরোহণ হওয়া সমীচীন মনে করলাম না। তিনি (ﷺ) আবার বললেন: হে 'উকুবাহ্! তুমি কি সওয়ার হবে না? তখন তাঁর আদেশ অমান্য করার অপরাধ হওয়ার ভয় করলাম। বিধায় তিনি (ﷺ) নামলে আমি বাহনে আরোহিত হলাম। পরে আমি নিচে নেমে গেলে, তিনি (ﷺ) আরোহিত হয়ে বললেন : আমি কি তোমাকে শিক্ষা দেব মানুষ যা তিলাওয়াত করে থাকে, এ দুটি তার মাঝে উত্তম সূরা?এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমার জন্য এ দুটি সূরা কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব ও সূরা কুল আ'উযু বিরাব্বিন্না-স পড়লেন। তখন সালাতের ইক্বামাত বলা হলে তিনি (ﷺ) অগ্রসর হয়ে এ দুটি সূরা পড়লেন, পরে তিনি আমার নিকট দিয়ে যাওয়ার সময় বললেন : হে 'উক্ববাহ্ ইবনু 'আমির! কি মনে হচ্ছে তোমার? তুমি যখন ঘুমাবে এবং উঠবে এ সূরা দুটি পাঠ করবে।
