৫১/১. অধ্যায়ঃ
হাদিস ৫৪৩৮
সুনানে নাসাঈ : ৫৪৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৩৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا عُقْبَةُ، قُلْ» فَقُلْتُ: مَاذَا أَقُولُ يَا رَسُولَ اللَّهِ؟ فَسَكَتَ عَنِّي، ثُمَّ قَالَ: «يَا عُقْبَةُ قُلْ» قُلْتُ: مَاذَا أَقُولُ يَا رَسُولَ اللَّهِ؟ فَسَكَتَ عَنِّي، فَقُلْتُ: اللَّهُمَّ ارْدُدْهُ عَلَيَّ، فَقَالَ: «يَا عُقْبَةُ قُلْ» قُلْتُ: مَاذَا أَقُولُ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ»، فَقَرَأْتُهَا حَتَّى أَتَيْتُ عَلَى آخِرِهَا، ثُمَّ قَالَ: «قُلْ» قُلْتُ: مَاذَا أَقُولُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» فَقَرَأْتُهَا حَتَّى أَتَيْتُ عَلَى آخِرِهَا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «مَا سَأَلَ سَائِلٌ بِمِثْلِهِمَا، وَلَا اسْتَعَاذَ مُسْتَعِيذٌ بِمِثْلِهِمَا»
উক্বা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে পথ চলছিলাম। তিনি (ﷺ) বললেন: “হে উকবাহ! বল?” আমি বললাম: “হে আল্লাহর রাসূল! আমি কি বলব?” তিনি (ﷺ) কিছুক্ষণ আমার থেকে নীরব রইলেন। তারপর তিনি (ﷺ) বললেন: “হে উকবাহ! বল?” আমি বললাম: “হে আল্লাহর রাসূল! আমি কি বলব?” তিনি (ﷺ) আবার চুপ থাকলেন। আমি বললাম : “হে আল্লাহ! তাঁকে আমার দিকে ফিরিয়ে দিন।” তারপর তিনি (ﷺ) বললেন: “হে উকবাহ! বল।” আমি বললাম: “হে আল্লাহর রাসূল! আমি কি বলব?”এবার তিনি (ﷺ) বললেন:قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(কুল আউযু বিরাব্বিল ফালাক), তখন আমি তা পড়ে শেষ করলাম। আবার তিনি (ﷺ) বললেন: “বল।” আমি বললাম : “আমি কি বলব?” তিনি (ﷺ) বললেন:قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ(কুল আউযু বিরাব্বিন্নাস)। তখন আমি তা পড়ে শেষ করলাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: “কোনো প্রার্থনাকারী এর মতো কিছু দ্বারা প্রার্থনা করেনি এবং কোনো আশ্রয়প্রার্থীও এর মতো কিছু দ্বারা আশ্রয় গ্রহণ করে না।”
