৫১/৮. অধ্যায়ঃ
বিষণ্ণতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৫৩
أَخْبَرَنَا أَبُو حَاتِمٍ السِّجِسْتَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُطَّلِبِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَعَا قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «سَعِيدُ بْنُ سَلَمَةَ شَيْخٌ ضَعِيفٌ، وَإِنَّمَا أَخْرَجْنَاهُ لِلزِّيَادَةِ فِي الْحَدِيثِ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন দোয়া করতেন তখন বলতেন :«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ»"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া যলা'ইদ দায়নি, ওয়া গলাবাতির রিজাল"(হে আল্লাহ! আমি দুশ্চিন্তা, বিষণ্ণতা, অপারগতা ও অলসতা, কৃপণতা ও কাপুরুষতা, ঋণের বোঝা এবং লোকের জবরদস্তি হতে আপনার নিকট আশ্রয় কামনা করছি)।আবু আবদুর রহমান (রহঃ) বলেন : সাঈদ ইবন সালামা একজন দুর্বল রাবি। তাঁর বর্ণনায় অতিরিক্ত বক্তব্য থাকায় আমরা এটি উল্লেখ করলাম।
