৫১/৯. অধ্যায়ঃ
ঋণের বোঝা এবং পাপ হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৫৪
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي صَفْوَانَ، قَالَ: حَدَّثَنِي سَلَمَةُ بْنُ سَعِيدِ بْنِ عَطِيَّةَ، وَكَانَ خَيْرَ أَهْلِ زَمَانِهِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مَا يَتَعَوَّذُ مِنَ الْمَغْرَمِ، وَالْمَأْثَمِ " قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَكْثَرَ مَا تَتَعَوَّذُ مِنَ الْمَغْرَمِ، قَالَ: «إِنَّهُ مَنْ غَرِمَ حَدَّثَ، فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ সময় ঋণের বোঝা এবং পাপ হতে আশ্রয় প্রার্থনা করতেন। আমি বললাম : হে আল্লাহর রাসূল! আপনি যে বিষয়ে অধিক পরিমাণে অনিষ্টতা হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে থাকেন! (তা হলো) ঋণের বোঝা ও পাপ। তখন তিনি (ﷺ) বললেন : যে ব্যক্তি ঋণী হয়, সে যখন কথা বলে, মিথ্যা বলে এবং যখন ওয়াদা করে, তা ভঙ্গ করে।
