৫১/১০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৫৫ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
চোখ ও কানের অনিষ্টতা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৫৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৫৫
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْحَقَ، قَالَ: أَنْبَأَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ أَوْسٍ، قَالَ: حَدَّثَنِي بلَالُ بْنُ يَحْيَى، أَنَّ شُتَيْرَ بْنَ شَكَلٍ، أَخْبَرَهُ، عَنْ أَبِيهِ شَكَلِ بْنِ حُمَيْدٍ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، عَلِّمْنِي تَعَوُّذًا أَتَعَوَّذُ بِهِ، فَأَخَذَ بِيَدِي، ثُمَّ قَالَ: " قُلْ: أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَشَرِّ بَصَرِي، وَشَرِّ لِسَانِي، وَشَرِّ قَلْبِي، وَشَرِّ مَنِيِّي " قَالَ: حَتَّى حَفِظْتُهَا، قَالَ سَعْدٌ: " وَالْمَنِيُّ: مَاؤُهُ «خَالَفَهُ وَكِيعٌ فِي لَفْظِهِ»
শাকাল ইব্ন হুমায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি নবী (ﷺ)-এর নিকট এসে বললাম: হে আল্লাহর নবী! আমাকে এমন এক আশ্রয় কামনার দোয়া শিক্ষা দিন, যা দ্বারা আমি আল্লাহর আশ্রয় কামনা করতে পারি।তখন তিনি (সাঃ) আমার হাত ধরে বললেন: তুমি বল, أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَشَرِّ بَصَرِي، وَشَرِّ لِسَانِي، وَشَرِّ قَلْبِي، وَشَرِّ مَنِيِّي “আ'উযুবিকা মিন শাররি সাম্'ঈ, ওয়া শাররি বাসারী, ওয়া শারি লিসা-নী, ওয়া শাররি কলবী, ওয়া শাররি মানিয়্যি” [হে আল্লাহ! আমি আমার কানের অনিষ্ট, চক্ষুর অনিষ্ট, জিহ্বার আপদ, অন্তর এবং বীর্যের অনিষ্ট হতে আপনার আশ্রয় কামনা করছি]।রাবী বলেন, আমি তা মুখস্থ করে নিয়েছি। সা'দ (রাঃ) বলেন, 'মানী' অর্থ বীর্য। ওয়াকী' (রহিমাহুল্লাহ)-এর সাথে শাব্দিক পার্থক্য বিদ্যমান।
