৫১/১১. অধ্যায়ঃ
চোখের অনিষ্টতা হতে আল্লাহর আশ্রয় চাওয়া
সুনানে নাসাঈ : ৫৪৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৫৬
أَخْبَرَنَا عُبَيْدُ بْنُ وَكِيعِ بْنِ الْجَرَّاحِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ سَعْدِ بْنِ أَوْسٍ، عَنْ بِلَالِ بْنِ يَحْيَى، عَنْ شُتَيْرِ بْنِ شَكَلِ بْنِ حُمَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي دُعَاءً أَنْتَفِعُ بِهِ، قَالَ: «قُلِ اللَّهُمَّ عَافِنِي مِنْ شَرِّ سَمْعِي وَبَصَرِي، وَلِسَانِي وَقَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيِّي» يَعْنِي ذَكَرَهُ
শাকাল ইব্ন হুমায়দ (রাঃ) তাঁর পিতা থেকে হতে বর্ণিতঃ
শাকাল ইবনু হুমায়দ (রাঃ) বলেন। আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে কিছু দোয়া শিখিয়ে দিন, যা দ্বারা আমি উপকৃত হতে পারি। তিনি বললেন: তুমি বল, "আল্লাহুম্মা ‘আফিনী মিন শাররি সামই ওয়া বাসারি, ওয়া লিসানি ওয়া কুলবি, ওয়া মিন শাররি মানিয়্যি” [হে আল্লাহ! আমাকে কান, চোখ, জিহ্বা, অন্তর এবং যৌনাঙ্গের অনিষ্টতা হতে রক্ষা করুন]।
