৫১/১৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৬৪ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
দারিদ্র্যতা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৬৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৬৪
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ شَيْبَةَ، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عِيَاضٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: تَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَنْ تَظْلِمَ أَوْ تُظْلَمَ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর- অভাব-অনটন, স্বল্প দয়া, লাঞ্ছনা এবং অন্যের ওপর অত্যাচার করা এবং অত্যাচারিত হওয়া থেকে।
