৫১/১৬. অধ্যায়ঃ

দারিদ্র্যতা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৬৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ يَعْنِي الشَّحَّامَ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمٌ يَعْنِي ابْنَ أَبِي بَكْرَةَ، أَنَّهُ كَانَ سَمِعَ وَالِدَهُ، يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ»، فَجَعَلْتُ أَدْعُو بِهِنَّ، فَقَالَ: يَا بُنَيَّ، أَنَّى عُلِّمْتَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ؟ قُلْتُ: يَا أَبَتِ سَمِعْتُكَ تَدْعُو بِهِنَّ فِي دُبُرِ الصَّلَاةِ، فَأَخَذْتُهُنَّ عَنْكَ، قَالَ: فَالْزَمْهُنَّ يَا بُنَيَّ، «فَإِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهِنَّ فِي دُبُرِ الصَّلَاةِ»

মুসলিম (রহঃ) হতে বর্ণিতঃ

মুসলিম (রহঃ) বলেন, তাঁর পিতাকে প্রতি সালাতের পর বলতে শুনতেন যে,اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ[আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, ওয়া আযাবিল কাবরি](হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি কুফরি, অভাব এবং কবরের আযাব হতে)। অতঃপর আমিও এ দ্বারা দোয়া করতে শুরু করলাম। তখন আমার পিতা বললেন: হে আমার প্রিয় ছেলে! এ বাক্যগুলো কোথা থেকে শিখলে? আমি বললাম: হে আমার পিতা! আমি আপনাকে প্রতি সালাতের পর এই দোয়া করতে শুনেছি। আমি তা আপনার কাছ থেকেই গ্রহণ করেছি। তিনি বললেন: হে আমার প্রিয় ছেলে! এগুলোকে আঁকড়ে ধর। কেননা আল্লাহর নবী (ﷺ) প্রতি সালাতের পর এ বাক্যগুলো দ্বারা দোয়া করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন