৫১/১৭. অধ্যায়ঃ
ক্বরের ফিতনাহ্ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৬৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৬৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَثِيرًا مَا يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ، وَعَذَابِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَأَنْقِ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا أَنْقَيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রায়ই এই দোয়া পাঠ করতেন:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ، وَعَذَابِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَأَنْقِ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا أَنْقَيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ"আল্লাহুম্মা ইন্নি আওযু বিকা মিন ফিতনাতিন নার, ওয়া আযাবিন নার, ওয়া ফিতনাতিল কবর, ওয়া আযাবিল কবর, ওয়া শর্রি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া শর্রি ফিতনাতিল ফাকরি, ওয়া শর্রি ফিতনাতিল গিনা, আল্লাহুম্মাগসিল খাতায়াইয়া বিমা-ইস সালজি ওয়াল বারদ, ওয়া নাকি কালবি মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাওবল আবিয়াদা মিনাদ দানাস, ওয়া বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়াইয়া কামা বাহাদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা ইন্নি আওযু বিকা মিনাল কাসলি ওয়াল হারামি, ওয়াল মাসামি ওয়াল মাগরাম"[হে আল্লাহ! আমি জাহান্নামের ফিতনা, জাহান্নামের আযাব, কবরের ফিতনা, কবরের আযাব, দাজ্জালের ফিতনা, দারিদ্রের ফিতনা এবং সম্পদের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ! আমার পাপসমূহকে বরফ ও শিশির দ্বারা ধুয়ে দিন, আর আমার অন্তরকে পাপ-পঙ্কিলতা থেকে এভাবে পরিষ্কার করুন, যেমন সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়। আর আমাকে ও আমার পাপের মাঝে এমন দূরত্ব রাখুন, যেমন পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব রেখেছেন। হে আল্লাহ! আমি অলসতা, অত্যধিক বার্ধক্য, পাপ এবং ঋণগ্রস্ত হওয়া থেকে আপনার আশ্রয় কামনা করছি।]।
