৫১/১৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৬৭ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
অতৃপ্ত নাফস্ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৬৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৬৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَخِيهِ عَبَّادِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْأَرْبَعِ: مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْأَرْبَعِ: مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ “আল্ল- হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল আরবা'ই মিন 'ইলমিন লা- ইয়ানফা'উ, ওয়া মিন কুলবিন লা- ইয়াখশা'উ, ওয়া মিন নাফসিন লা- তাশবা'উ, ওয়া মিন দোয়া-য়িন লা- ইউস্যা'উ" [হে আল্লাহ! আমি চারটি বস্তু থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি: এমন ইলম হতে যা উপকারে আসে না; ঐ অন্তর হতে, যাতে ভয় করে না; এমন নাফস্ হতে, যা তৃপ্ত হয় না আর এমন দোয়া হতে যা কবুল হয় না।
