৫১/২৭. অধ্যায়ঃ
দুনিয়ার বিপর্যয় থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৭৮
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، قَالَ: كَانَ سَعْدٌ يُعَلِّمُهُ هَؤُلَاءِ الْكَلِمَاتِ وَيَرْوِيهِنَّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ»
মুস’আব ইব্ন সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
সা’দ (রাঃ) তাকে এ সকল দোয়া শিক্ষা দিতেন, আর তিনি তা নবী (ﷺ) হতে বর্ণনা করতেনঃ"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলি, ওয়া আউযুবিকা মিনাল জুবনি, ওয়া আউযুবিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমুর, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া, ওয়া আজাবিল কবর"(হে আল্লাহ! আমি আপনার নিকট কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং কাপুরুষতা থেকে আশ্রয় চাই, আর আপনার কাছে আশ্রয় চাই অতি বার্ধক্যে পৌঁছা থেকে এবং দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকেও আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি)।
