৫১/২৭. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৭৯ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা

দুনিয়ার বিপর্যয় থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৭৯

أَخْبَرَنِي هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، وَعَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، قَالَا: كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ، كَمَا يُعَلِّمُ الْمُكْتِبُ الْغِلْمَانَ، وَيَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ»

মুস’আব ইব্‌ন সা’দ এবং আমর ইব্‌ন মায়মূন আওদী (রহঃ) হতে বর্ণিতঃ

সা'দ (রাঃ) তাঁর সন্তানদেরকে এ সকল দোয়া শিক্ষা দিতেন; যেমন শিক্ষক তার ছাত্রদের শিক্ষা দিয়ে থাকে। তিনি বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক সালাতের পর এ সকল দোয়া দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন।তিনি (ﷺ) বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল বুখলি, ওয়া আ'উযুবিকা মিনাল জুবনি, ওয়া আ'উযুবিকা মিন্ আন্ উরাদ্দা ইলা- আরযালিল 'উমুর, ওয়া আ'উযুবিকা মিন ফিত্নাতি দুয়া-, ওয়া 'আযা-বিল কুর' [হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা, কাপুরুষতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনাহ্ এবং কুরের 'আযাব থেকে]।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন