৫১/২৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৮১ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
দুনিয়ার বিপর্যয় থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৮১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৮১
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَلْمٍ الْبَلْخِيُّ هُوَ أَبُو دَاوُدَ الْمُصَاحِفِيُّ، قَالَ: أَنْبَأَنَا النَّضْرُ، قَالَ: أَنْبَأَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ مِنْ خَمْسٍ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَالْبُخْلِ، وَسُوءِ الْعُمُرِ، وَفِتْنَةِ الصَّدْرِ، وَعَذَابِ الْقَبْرِ "
'আম্র ইবনু মায়মূন (রাঃ) হতে বর্ণিতঃ
আমি 'উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) পাঁচটি বিষয় হতে আশ্রয় প্রার্থনা করতেন:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَالْبُخْلِ، وَسُوءِ الْعُمُرِ، وَفِتْنَةِ الصَّدْرِ، وَعَذَابِ الْقَبْرِ "আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল জুবনি, ওয়াল বুখলি, ওয়া সূয়িল 'উমুর, ওয়া ফিত্নাতিস্ সাদ্রি, ওয়া 'আযা-বিল ক্বর" [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি- কাপুরুষতা, কৃপণতা, চরম বার্ধক্য, অন্তরের বিপর্যয় এবং কবরের 'আযাব হতে]।
