৫১/২৭. অধ্যায়ঃ
দুনিয়ার বিপর্যয় থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৮২
أَخْبَرَنِي هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنِي أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنَ الشُّحِّ، وَالْجُبْنِ، وَفِتْنَةِ الصَّدْرِ، وَعَذَابِ الْقَبْرِ»
আমর ইব্ন মায়মূন (রাঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবীগণ আমার নিকট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আশ্রয় চাইতেন—কৃপণতা, কাপুরুষতা, অন্তরের বিপর্যয় এবং কবরের আযাব থেকে।
