৫১/৩৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৮৯ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
অতি বার্ধক্য থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৮৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৮৯
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ هَارُونَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَذِهِ الدَّعَوَاتِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَالْجُبْنِ وَالْعَجْزِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»
‘উসমান ইবনু আবুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এ সকল দোয়া করতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَالْجُبْنِ وَالْعَجْزِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ "আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল কাসালি, ওয়াল হারামি, ওয়াল জুবনি ওয়াল 'আজযি, ওয়ামিন ফিত্নাতিল মাহ্ইয়া- ওয়াল মামা-ত" [হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অলসতা, অতি বার্ধক্য, কাপুরুষতা, অকর্মণ্যতা এবং জীবন-মরণের ফিতনাহ্ থেকে]।
