৫১/৩৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৯৬ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
অতি বার্ধক্য থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৯৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৯৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ يُعَلِّمُنَا خَمْسًا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ، وَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ»
মুস্'আব ইবনু সা'দ (রহঃ) তাঁর পিতা হতে হতে বর্ণিতঃ
তিনি আমাদেরকে ঐ পাঁচ বস্তু শিক্ষা দিতেন, যা দ্বারা রাসূলুল্লাহ (ﷺ) দুয়া করতেন।তিনি (ﷺ) বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ "আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিনাল বুখলি, ওয়া আ'উযুবিকা মিনাল জুবনি, ওয়া আ'উযুবিকা মিন আন্ উরদ্দা ইলা- আরযালিল 'উমুর, ওয়া আ'উযুবিকা মিন 'আযা-বিল কুর” [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা হতে এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা হতে, আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অতি বার্ধক্যে উপনীত হওয়া হতে, আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের 'আযাব থেকে]।
