৫১/৪০. অধ্যায়ঃ
জীবনের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৯৭
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَقَ يَعْنِي أَبَاهُ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ: حَجَجْتُ مَعَ عُمَرَ فَسَمِعْتُهُ يَقُولُ بِجَمْعٍ: أَلَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْ خَمْسٍ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ سُوءِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الصَّدْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ»
আমর ইব্ন মায়মূন (রাঃ) হতে বর্ণিতঃ
আমি উমর (রাঃ)-এর সাথে হজ্জ আদায়কালে তাঁকে এক সমাবেশে বলতে শুনেছি: শুন, নবী (ﷺ) পাঁচটি বস্তু হতে আশ্রয় প্রার্থনা করতেন:"আল্লাহুম্মা ইন্নী আ‘উযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আ‘উযুবিকা মিন সূইল ‘উমুরি, ওয়া আ‘উযুবিকা মিন ফিতনাতিস্ সদর, ওয়া আ‘উযুবিকা মিন ‘আজাবিল কবর"(হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা হতে, কাপুরুষতা হতে, আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবনের অনিষ্ট হতে, আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অন্তরের ফিতনা হতে এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের ‘আযাব হতে)।
