৫১/৫৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫২৪ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
‘আমালের অকল্যাণ হতে আশ্রয় প্রার্থনা করা এবং হিলাল-এর বর্ণনায় ইখতিলাফ প্রকাশ
সুনানে আন-নাসায়ী : ৫৫২৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫২৪
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي عَبْدَةُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ يَسَافٍ، قَالَ: سُئِلَتْ عَائِشَةُ: مَا كَانَ أَكْثَرُ مَا كَانَ يَدْعُو بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: " كَانَ أَكْثَرُ دُعَائِهِ أَنْ يَقُولَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ بَعْدُ "
ইব্ন ইয়াসাফ (রহঃ) হতে বর্ণিতঃ
'আয়িশাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করা হলো, নাবী (ﷺ) কি দোয়া করতেন?তিনি বললেন, তিনি (ﷺ) প্রায়ই দোয়ায় বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ بَعْدُ "আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন শাররি মা- 'আমিলতু, ওয়া মিন শারি মা- লাম আ'মাল বা'দু'' [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ঐ সকল অনিষ্ট থেকে যা করেছি এবং যা এখনো করিনি]।
