৫১/৫৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫২৫ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
‘আমালের অকল্যাণ হতে আশ্রয় প্রার্থনা করা এবং হিলাল-এর বর্ণনায় ইখতিলাফ প্রকাশ
সুনানে আন-নাসায়ী : ৫৫২৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫২৫
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، قَالَ: سَأَلْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ عَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو، قَالَتْ: كَانَ يَقُولُ: «أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ»
ফারওয়া ইব্ন নওফাল (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উম্মুল মু'মিনীন 'আয়িশাহ্ (রাঃ)-কে প্রশ্ন করলাম: রাসূলুল্লাহ (ﷺ) কোন দোয়া করতেন?তিনি বললেন, তিনি (ﷺ) বলতেন: أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ "আ'উযুবিকা মিন শারি মা- 'আমিলতু, ওয়ামিন শাররি মা- লাম আ'মাল' [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ঐ সকল অনিষ্ট হতে আমি যা করেছি এবং যা করিনি]।
