৫১/৬২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৩৪ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি হতে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৫৩৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৩৪
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنِي الْعَلَاءُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: طَلَبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فِي فِرَاشِي، فَلَمْ أُصِبْهُ، فَضَرَبْتُ بِيَدِي عَلَى رَأْسِ الْفِرَاشِ، فَوَقَعَتْ يَدِي عَلَى أَخْمَصِ قَدَمَيْهِ، فَإِذَا هُوَ سَاجِدٌ يَقُولُ: «أَعُوذُ بِعَفْوِكَ مِنْ عِقَابِكَ، وَأَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে বিছানায় না পেয়ে আমি বিছানার মাথার দিকে হাত দিলাম। আমার হাত তাঁর পায়ের পাতায় লাগল।এ সময় তিনি (ﷺ) সিজদায় থেকে বলছিলেন: أَعُوذُ بِعَفْوِكَ مِنْ عِقَابِكَ، وَأَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ "আ'উযু বি'আফ্টইকা মিন 'ইক্বা-বিকা, ওয়া আ'উযু বিরিযা-কা মিন সাখাত্বিকা, ওয়া আ'উযুবিকা মিনকা" [হে আল্লাহ! আমি আপনার ক্ষমার মাধ্যমে আপনার আজাব হতে আশ্রয় প্রার্থনা করছি। আর আপনার সন্তুষ্টির মাধ্যমেই আপনার অসন্তুষ্টি হতে আশ্রয় প্রার্থনা করছি। আর আমি আপনার মাধ্যমেই আপনার আশ্রয় কামনা করছি।]।
