৫১/৬৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৩৫ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
ক্বিয়ামাত দিবসের সংকীর্ণাবস্থা হতে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৫৩৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৩৫
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، أَنَّ مُعَاوِيَةَ بْنَ صَالِحٍ، حَدَّثَهُ، وَحَدَّثَنِي أَزْهَرُ بْنُ سَعِيدٍ يُقَالُ لَهُ: الْحَرَازِيُّ شَامِيٌّ عَزِيز الْحَدِيث، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: بِمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ قِيَامَ اللَّيْلِ؟ قَالَتْ: سَأَلْتَنِي عَنْ شَيْءٍ مَا سَأَلَنِي عَنْهُ أَحَدٌ، كَانَ يُكَبِّرُ عَشْرًا، وَيُسَبِّحُ عَشْرًا، وَيَسْتَغْفِرُ عَشْرًا، وَيَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي، وَارْزُقْنِي، وَعَافِنِي»، وَيَتَعَوَّذُ مِنْ ضِيقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ
‘আসিম ইবনু হুমায়দ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রাতের সালাত কি দিয়ে শুরু করতেন? তিনি বললেন : তুমি আমাকে এমন প্রশ্ন করেছ, যে সম্পর্কে আমাকে কেউই জিজ্ঞেস করেনি। তিনি (ﷺ) দশবার তাকবির বলতেন, দশবার সুবহা-নাল্ল-হ বলতেন, দশবার ইস্তিগফার করতেন।পরে বলতেন: اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي، وَارْزُقْنِي، وَعَافِنِي “আল্ল-হুম্মাগফিরলী ওয়াহদিনী, ওয়ারযুক্বনী, ওয়া' আ-ফিনী” [হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন আমাকে পথপ্রদর্শন করুন, আমাকে রিক্ব প্রদান করুন, আমাকে নিরাপত্তা প্রদান করুন, আর তিনি কেয়ামত দিবসের সংকীর্ণাবস্থা হতে আশ্রয় প্রার্থনা করতেন]।
