৫১/৬৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৩৬ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
এমন দু‘আ থেকে আশ্রয় চাওয়া যা শ্রবণ করা হয় না
সুনানে আন-নাসায়ী : ৫৫৩৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৩৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ أَبِي خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «سَعِيدٌ لَمْ يَسْمَعْهُ مِنْ أَبِي هُرَيْرَةَ بَلْ سَمِعَهُ مِنْ أَخِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ “আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিন 'ইলমিন লা- ইয়ানফা'উ, ওয়ামিন কুলবিন লা- ইয়াখশা'উ, ওয়ামিন নাফসিন লা- তাশবা'উ ওয়ামিন দোয়া-য়িন লা- ইউস্মা'উ” [হে আল্লাহ! এমন ইলম যা উপকারে আসে না, যে অন্তর ভয় করে না, যে প্রবৃত্তি তৃপ্ত হয় না এবং যে দোয়া শ্রবণ করা হয় না, তা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি]।
আবু 'আবদুর রহমান [ইমাম নাসায়ী] (রহঃ) বলেন: সা'ঈদ (রহঃ) আবূ হুরায়রাহ (রাঃ) থেকে এ হাদীস শোনেননি, বরং তিনি তাঁর ভাই থেকে এ হাদীস শুনেছেন আর তিনি আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন।
