৫১/৬৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৩৯ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
যে দু‘আ কবুল হয় না, তা থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৫৩৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৩৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) যখন নিজ ঘর হতে বের হতেন তখন বলতেন: بِسْمِ اللَّهِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ “আমি আল্লাহর নামে বের হচ্ছি। হে আমার রব! আমি পদস্খলিত হওয়া থেকে, পথভ্রষ্টতা হতে, কারো ওপর নির্যাতন করা ও কারো দ্বারা অত্যাচারিত হওয়া এবং মূর্খতাসুলভ আচরণ থেকে ও আমার সাথে অন্যের মূর্খতাসুলভ আচরণ করা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।”
