৫১/৬৫. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৩৮ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা

যে দু‘আ কবুল হয় না, তা থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৩৮

أَخْبَرَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ ابْنِ فُضَيْلٍ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، قَالَ: كَانَ إِذَا قِيلَ لِزَيْدِ بْنِ أَرْقَمَ حَدِّثْنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَا أُحَدِّثُكُمْ إِلَّا مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا بِهِ، وَيَأْمُرُنَا أَنْ نَقُولَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَدَعْوَةٍ لَا تُسْتَجَابُ»

আবদুল্লাহ ইবনে হারিস (রাঃ) হতে বর্ণিতঃ

যখন যায়দ ইবনু আরক্বাম (রাঃ)-কে বলা হতো আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা শুনেছেন, তা আমাদের নিকট বর্ণনা করুন। তখন তিনি বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট যা বর্ণনা করেছেন, আমি তোমাদের নিকট তাই বর্ণনা করব।তিনি (ﷺ) আমাদেরকে বলতে নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন বলি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَدَعْوَةٍ لَا تُسْتَجَابُ "আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল 'আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি, ওয়াল জুবনি, ওয়াল হারামি, ওয়া 'আযা-বিল কুরি, আল্ল-হুম্মা আ-তি নাফসী তাক্বওয়া-হা-, ওয়াযাক্কিহা- আনতা খয়রু মান হক্কা-হা-, আনতা ওয়ালিয়্যুহা- ওয়ামাও লা-হা-, আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন নাফসিন লা- তাশবা'উ, ওয়ামিন কূলবিন লা- ইয়াখশা'উ, ওয়ামিন 'ইলমিন লা- ইয়ানা'উ, ওয়া দা' ওয়াতিন লা- তুসতাজা-ব" [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, অতি বার্ধক্য এবং কৃত্রের 'আযাব থেকে। হে আল্লাহ! আমার অন্তর তাক্বওয়া দান করুন এবং একে পবিত্র করুন। আপনি তো সর্বোত্তম পবিত্রকারী, আপনিই এর অভিভাবক এবং মালিক। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অতৃপ্ত আত্মা, এমন অন্তর হতে যা ভয় করে না, অনুপকারী ইলম এবং ঐ দোয়া থেকে, যা গৃহীত হয় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন