৫২/১৮. অধ্যায়ঃ
শুধুমাত্র কাঁচা খেজুর দ্বারা নাবীয তৈরির অনুমতি
সুনানে নাসাঈ : ৫৫৭১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৭১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْمُعَافَى يَعْنِي ابْنَ عِمْرَانَ، عَنْ إِسْمَعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُنْبَذَ التَّمْرُ وَالزَّبِيبُ، وَالتَّمْرُ وَالْبُسْرُ، وَقَالَ: «انْتَبِذُوا الزَّبِيبَ فَرْدًا، وَالتَّمْرَ فَرْدًا، وَالْبُسْرَ فَرْدًا» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: " أَبُو كَثِيرٍ: اسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ "
আবূ সায়ীদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) খেজুর এবং কিশমিশ একত্রে ভেজাতে নিষেধ করেছেন এবং খেজুর ও আধা পাকা খেজুরও একত্রে ভেজাতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) আরো বলেছেন: কিশমিশ, খেজুর এবং আধা পাকা খেজুর- এগুলোর প্রত্যেকটিকে পৃথকভাবে ভিজিয়ে নাবিজ বানাও।আবু আবদুর রহমান [ইমাম নাসাঈ] (রহঃ) বলেন: আবু কাসীর-এর নাম ইয়াজিদ, পিতার নাম আবদুর রহমান।
