৫২/২০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৭৯ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
মদ হারাম হওয়ার সময় যে সকল বস্তু দ্বারা মদ তৈরি করা হতো তার বর্ণনা
সুনানে আন-নাসায়ী : ৫৫৭৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৭৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ زَكَرِيَّا، وَأَبِي حَيَّانَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " أَمَّا بَعْدُ، فَإِنَّ الْخَمْرَ نَزَلَ تَحْرِيمُهَا، وَهِيَ مِنْ خَمْسَةٍ: مِنَ الْعِنَبِ، وَالْحِنْطَةِ، وَالشَّعِيرِ، وَالتَّمْرِ، وَالْعَسَلِ "
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-কে মিম্বারে বলতে শুনেছি। তিনি আল্লাহর প্রশংসা করার পর বলেন : জেনে রাখ! মদ হারাম হওয়ার সময় তখন মদ তৈরি করা হতো খেজুর, গম, যব, মধু এবং আঙুর- এ পাঁচটি উপাদান দ্বারা।
