৫২/২১. অধ্যায়ঃ

ফল এবং খাদ্য থেকে প্রস্তুতকৃত নেশা উদ্রেককারী পানীয় হারাম

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৮১

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ ابْنِ عَوْنٍ، عَنْ ابْنِ سِيرِينَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ فَقَالَ: إِنَّ أَهْلَنَا يَنْبِذُونَ لَنَا شَرَابًا عَشِيًّا، فَإِذَا أَصْبَحْنَا شَرِبْنَا قَالَ: «أَنْهَاكَ عَنِ الْمُسْكِرِ قَلِيلِهِ وَكَثِيرِهِ، وَأُشْهِدُ اللَّهَ عَلَيْكَ، أَنْهَاكَ عَنِ الْمُسْكِرِ قَلِيلِهِ وَكَثِيرِهِ، وَأُشْهِدُ اللَّهَ عَلَيْكَ، إِنَّ أَهْلَ خَيْبَرَ يَنْتَبِذُونَ شَرَابًا مِنْ كَذَا وَكَذَا، وَيُسَمُّونَهُ كَذَا وَكَذَا وَهِيَ الْخَمْرُ، وَإِنَّ أَهْلَ فَدَكٍ يَنْتَبِذُونَ شَرَابًا مِنْ كَذَا وَكَذَا، يُسَمُّونَهُ كَذَا وَكَذَا، وَهِيَ الْخَمْرُ حَتَّى عَدَّ أَشْرِبَةً أَرْبَعَةً أَحَدُهَا الْعَسَلُ»

ইব্‌ন সীরীন (রহঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর নিকট এসে বলল: সন্ধ্যার সময় লোক আমাদের জন্য পানীয় তৈরি করে, পরে আমরা তা ভোরে পান করি।আবদুল্লাহ (রাঃ) বললেন, আমি তোমাকে মাদকতা থেকে নিষেধ করছি, যদিও তা অল্প হয় বা বেশি। আর আমি তোমাকে আল্লাহর শাহাদাতের দোহাই দিয়ে নিষেধ করছি মাদকদ্রব্য থেকে; তা কম হোক বা বেশি। খায়বারবাসীরা অমুক অমুক উপাদান দ্বারা মদ তৈরি করত এবং তারা এটা ওটা নাম রাখতো, অথচ প্রকৃতপক্ষে তাই মদ হতো, আর 'ফাদাক' বাসীরা অমুক অমুক উপাদান দ্বারা মদ তৈরি করে তার এই এই নাম রাখে, অথচ তাও মদ। এভাবে তিনি চার প্রকার মদের কথা বললেন, এর মধ্যে একটা ছিল মধু দ্বারা তৈরি মদ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন